বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসকে নিয়ে টাইমের পাতায় একটি মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।হিলারি লিখেছেন, ‘গত বছর ছাত্র-নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন—তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।’‘ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লাখ লাখ দরিদ্র ব্যক্তিকে (যাদের মধ্যে ৯৭ শতাংশই ছিলেন নারী) ঋণ প্রদান করেন যাতে তারা ব্যবসা গড়ে তুলতে পারে এবং তাদের পরিবারকে টিকিয়ে রাখতে পারে। ইউনূস পিছিয়ে পড়া নারীদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন।’সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে, আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি – অনেক জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং তাদের আশার পুনর্জন্ম হয়েছে।’হিলারি লেখেন, ‘মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন।’টাইম ম্যাগাজিন বলছে, ইউনূস শুধু অর্থনৈতিক বিপ্লবই ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার নিজ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ৮৪ বছর বয়সে গত গ্রীষ্মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য শপথ নিয়েছেন নোবেলজয়ী সামাজিক উদ্যোক্তা মুহাম্মদ ইউনূস।উল্লেখ্য, বুধবার (১৬ এপ্রিল) টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ‘নেতা’ ক্যাটাগরিতে ৬ নম্বরে স্থান পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এই তালিকায় শুরুর দিকে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির
পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে এবার সামরিক Read more

যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক
যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নারী টানাবাজ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বর্হিঃবিভাগে Read more

প্রথম ইউনিটের রিয়্যাক্টর কন্টেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন
প্রথম ইউনিটের রিয়্যাক্টর কন্টেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন

পাবনার ঈশ্বরদী উপজেলায় চলছে দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ।তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের Read more

সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু
সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা Read more

সব পদ থেকে পদত্যাগ করলেন জাপার মহাসচিব
সব পদ থেকে পদত্যাগ করলেন জাপার মহাসচিব

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন