মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনায় দুই অভিযুক্ত হলেন আপন চাচাতো ভাই রুবেল আকন ও তার ভাই রবিউল আকনএ ঘটনায় ভুক্তভোগী পরিবার দুইজনের নাম উল্লেখসহ আরও তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা করেছেন।স্থানীয় সূত্র ও মামলার এজাহারে জানা যায়, শাহ আলম আকন ও তার চাচাতো ভাই রুবেল আকনের মধ্যে ইতালিতে থাকাকালীন সময়ে পারিবারিক মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। দেশে ফেরার পরও তাদের বিরোধ মেটে না। এক পর্যায়ে এলাকায় সালিশ বৈঠকের মাধ্যমে আপাতত মীমাংসা হলেও বিরোধ গভীর আকার ধারণ করে।এরই ধারাবাহিকতায় গত (সোমবার) ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শাহ আলমকে হত্যার উদ্দেশ্যে রুবেল আকন, তার ভাই রবিউল আকনসহ ২০ থেকে ৩০ জন মুখোশধারী হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা শাহ আলমকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দেয় এবং নগদ অর্থসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।শাহ আলমের বাবা সিদ্দিক আকন জানান, ‘আমার ছেলে ইতালি থেকে দেশে আসার পর থেকেই রুবেল ও রবিউল সুযোগ খুঁজছিল। হামলার আগের দিন আমার ছেলে আবার ইতালিতে ফিরে যায়, তা না হলে সেদিন রাতে তাকে খুন করত। এখন আমি আদালতে মামলা করেছি, ন্যায়বিচার চাই।’এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ‘আদালতের মামলা হাতে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, Read more

খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা

মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার Read more

তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ
তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ

অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ও এস্টেট Read more

মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়
মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে গুরুতর উদ্বেগ। বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল, ব্যবসায় প্রশাসন অনুষদ, Read more

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ব্রয়লকর বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন