নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত বুধবার (৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায়। এ ঘটনায় গত ১০ অক্টোবর ভিকটিমের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।এর আগে আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে বলাৎকারের ঘটনায় আরো দু’টি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় রবিবার (১২ অক্টোবর) পাইনাদী নতুন মহল্লা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক সভায় বলাৎকারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ থেকে বিতারিত করা হয়। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাহী নেওয়াজ এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেন।অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার (৭০) সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে। তিনি জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলার আসামি হয়ে এলাকায় ছিলেন বীরদর্পে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় পরিচিত।ভিকটিমের মা অভিযোগ জানান, অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার আমার ছেলেকে নাতি হিসেবে বিভিন্ন ভালো উপদেশ দিয়ে মাঝে মাঝে নিজের বাড়িতে নিয়ে যেতেন। সরল বিশ্বাসে ভিকটিম তার কথা শুনতেন। ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে বাসায় নিয়ে ফুসলিয়ে তাকে বলাৎকার করা হয়। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। তিনি আরো জানান, আমার ছেলেকে জিজ্ঞেস করা হলে, সে জানায়, এর আগেও আরো দুইবার তাকে ফুসলিয়ে বলাৎকার করা হয়েছে।রবিবার ১২ অক্টোবর রাতে পাইনাদী নতুন মহল্লা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক সালিশ ও বিচারের আয়োজন করা হয়। সালিশে সিদ্ধান্ত হয় যে, বলাৎকারের ঘটনায় আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ ও মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয় এবং তাকে এলাকায় পেলেই ধরে পুলিশে সোপর্দ করা হবে।স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক পাটোয়ারী বলেন, এলাহী নেওয়াজের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগেও তিনি বলাৎকারের কয়েকটি ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলাও হয়েছে। তাই রবিবার পাইনাদী নতুন মহল্লা সমাজ কল্যাণ কার্যালয়ে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সামাজিকভাবে তাকে বয়কট ও এলাকায় পেলেই ধরে পুলিশে সোপর্দ করা হবে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পাইনাদী এলাকার এলাহী নেওয়াজ নামে একজন বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের লিখিত অভিযোগ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে বিষক্রিয়ায় ৯ মহিষের মৃত্যু, ৬টি অসুস্থ
বাউফলে বিষক্রিয়ায় ৯ মহিষের মৃত্যু, ৬টি অসুস্থ

পটুয়াখালীর বাউফল উপজেলায় উন্মুক্ত চরাঞ্চলের জলাশয়ে মহিষ লালন পালন করতে গিয়ে ৯টি মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় Read more

ফটিকছড়ির হালদা নদীতে অভিযানে জাল ও বড়শি জব্দ
ফটিকছড়ির হালদা নদীতে অভিযানে জাল ও বড়শি জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে সমিতির হাট ইউনিয়ন পর্যন্ত হালদা নদীর একটি গুরুত্বপূর্ণ অংশে উপজেলা মৎস্য অফিসের অভিযানে নদী থেকে Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২

সারদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে Read more

নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন
প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে Read more

কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় দুই শিশুর মৃত্যু
কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অসিম (১২) ও ইয়াসিন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন