নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃদ একটি মোটর সাইকেল। সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করে আদালতে পাঠিয়েছে।গ্রেপ্তাররা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী তেরামার্কেট এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও পূর্বপাড়ার আমিনুল ইসলামের ছেলে সালামান (২৪)। রবিবার রাতে মিজমিজি পাগলা বাড়ি এলাকার ভাই ভাই চুনা কারখানার সমনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টেরপেয়ে তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হই।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

ঘুষকাণ্ডে বরখাস্ত হলেন সহকারী কর কমিশনার
ঘুষকাণ্ডে বরখাস্ত হলেন সহকারী কর কমিশনার

ঘুষের বিনিময়ে আয়কর আইনজীবীকে স্পর্শকাতর নথি সরবরাহ করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল Read more

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। আর এর ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন Read more

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী
ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী

প্রবাসে প্রেম, দেশে ফিরে এসে বিয়ে, এরপর স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে বসা এক তরুণীর অপকর্ম ফাঁস হয়ে যাওয়ায় তরিগড়ি করে Read more

খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খানসামায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন