উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করতে মস্কোর সঙ্গে সামরিক চুক্তির অধীনে রাশিয়াকে সাহায্য করার জন্য সেনা পাঠানো হয়েছে।’ কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর দখলে থাকা রুশ অঞ্চল পুনরুদ্ধারে তাদের বাহিনীর অবদান রয়েছে বলেও জানান তিনি।সোমবার (২৮ এপ্রিল) উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে (কেসিএনএ)  দেয়া এক বিবৃতিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশন এ তথ্য জানায়। খবর আল জাজিরার।কিম বলেন, ‘যারা ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন তারা সকলেই বীর এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি। উত্তর কোরিয়া রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধাকে সম্মানের বিষয় বলে মনে করে। ইউক্রেনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের সম্মান জানাতে রাজধানী পিয়ংইয়ংয়ে শিগগিরই একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।’রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম গত বছরের জুনে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন।  এতে যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশ একে অপরের সামরিক সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেয়।ইউক্রেনীয় কর্মকর্তারা এই বছরের শুরুতে বলেছেন, প্রায় ১৪ হাজার উত্তর কোরিয়ানকে তাদের বাহিনীর বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানুয়ারিতে বলেছিল, প্রায় ৩০০ উত্তর কোরিয়ার সৈন্য যুদ্ধে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২৭০০ সৈন্য। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উত্তর কোরিয়ার নিহত বা আহত সৈন্যের সংখ্যা ৪ হাজর বলে উল্লেখ করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পেল পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পেল পাকিস্তান

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে জাতিসংঘ নিরাপত্তা Read more

মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় Read more

হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাসুমা

ভোলার বোরহানউদ্দিনে নিজ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অফিস সহকারী মাসুমা বেগম। রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন