গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এই ২ দিন ক্লিনিকে আসেন তিনি। তাও আবার নির্ধারিত সময়ের বাইরে।এসময় সেবা নিতে আসা রোগীদের সঙ্গে করেন অশোভন আচরণ। গত বুধবার (২ জুলাই) দুপুর ১২টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনাবাড়ি এলাকায় মেঘলাল কমিউনিটি ক্লিনিকের দরজায় ঝুলছে তালা।সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেবা উন্মুক্ত থাকবে কমিউনিটি ক্লিনিক। এছাড়া সপ্তাহের একদিন অর্থাৎ শুক্রবার বন্ধ থাকবে। কিন্তু মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তার নিজের একক সিদ্ধান্তে সপ্তাহে দুদিন অর্থাৎ সোম ও বৃহস্পতিবার ক্লিনিকে আসেন। এছাড়াও নির্ধারিত সময়ের আগে ক্লিনিক বন্ধ করে চলে যান, এমনটা বলছেন স্থানীয় লোকজন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৭ বছর যাবত অদৃশ্য ক্ষমতার বীর দাপটেই একই স্থানে অফিস করছেন তিনি। সেবা নিতে আসা রোগীদের সঙ্গে করেন অশোভন আচরণ। পরের দিন বৃহস্পতিবার (৩ জুলাই) চিত্র একটু ভিন্ন, আগের দিন ক্লিনিকে সাংবাদিক এসেছে শুনে সকাল সকাল ক্লিনিকে চলে আসেন হেনা আক্তার।নাম প্রকাশ না করার শর্তে এক সেবা গ্রহীতা বলেন, ‘এই ক্লিনিকে এতো অনিয়ম তা ভাষায় প্রকাশ করা যায় না। বেশিরভাগ সময় এসে ঘুরে যেতে হয় কোন কর্মকর্তা না থাকার কারণে। এছাড়াও ওষুধ নিতে আসলে ঠিকমতো ওষুধ পাওয়া যায় না।’কমিউনিটি ক্লিনিকে কাজ করেন রশিদের মা। তিনি রোগী আসলে বসার ব্যবস্থা করাসহ অন্যান্য কাজ করেন। তিনি বলেন, ‘গত ৬ মাসে আগে সপ্তাহে দুই দিন খোলা ছিল। আমি আর কিছু বলতে পারি না।’মিতালী ক্লাব এলাকা থেকে সেবা নিতে যেতেন গর্ভবতী নারী নুপুর আক্তার। তিনি বলেন, ‘আমি গর্ভবতী থাকা অবস্থায় ক্লিনিকে যেতাম। কিন্তু বেশিরভাগ সময় বন্ধ পেতাম। পরে হেনা মেডাম বলেন, আপনি অসুস্থ, এভাবে এসে ঘুরে যান। আপনি প্রতি সোমবার ও বৃহস্পতিবার আসবেন। তার বিরুদ্ধে এমন অভিযোগের শেষ নেই।’সরকারি নিয়ম উপেক্ষা করে কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে হেনা আক্তার বলেন, ‘মাঝেমধ্যে এমনটা হয়। দূর থেকে আসি, অনেক সময় দেরি হয়। ছোট একটি বাচ্চা আছে, বুঝেন তো।’তবে সপ্তাহে দুই দিন ক্লিনিকে আসার কথা অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘অনেক সময় অসুস্থ বিশেষ কারণে আসা হয় না, তখন হয়তো বা অনেকে এসে ঘুরে যান। তবে তাদের অভিযোগ সত্য নয়।’এদিকে স্থানীয়দের অভিযোগ, অদৃশ্য ক্ষমতার জোরে হেনা আক্তার গত ৭ বছর ধরে কোনাবাড়ির মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসেবে আছেন। প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়।তবে সিএইচসিপি হেনা আক্তারের দায়িত্বশীল কিছু লোকের দায়িত্বহীন কাজের জন্য কমিউনিটি ক্লিনিকের সেবার মান নষ্ট হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।এ বিষয়ে গাজীপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে পারলাম হেনা আক্তার ঠিকমতো অফিস করেন না। এর আগে কখনও এমন অভিযোগ কেউ করেনি। আমরা যারা ভিজিটে যাই, তাদের হাজিরা খাতা চেক করবো। সে নিয়মিত অফিস করে কিনা। সরকারি কাজে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যদি ঘটনা সত্যি হয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন। অভিনেত্রীর মা মাসুদা হক শুক্রবার (২০ জুন) দিনগত Read more

পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ
পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ

পঞ্চগড় সদর উপজেলায় নিয়ম না মেনে চা পরিবহনের অভিযোগে ২৪৬ বস্তা চা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বাংলাদেশ চা Read more

ইরানে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮
ইরানে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮

ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ Read more

নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই Read more

নারায়ণগঞ্জের সাত খুনের ১১ বছর আজ, আপিলেই আটকা বিচারকাজ
নারায়ণগঞ্জের সাত খুনের ১১ বছর আজ, আপিলেই আটকা বিচারকাজ

আলোচিত সাত খুনের ১১ বছর পূর্ণ হয়েছে আজ। ১১ বছর পার হলেও এর বিচার কার্যক্রম আজও শেষ হয়নি। ৮ বছর Read more

ঐতিহ্যের দুধ পট্টি এখন টিকে আছে মাত্র কয়েক বিক্রেতার ওপর
ঐতিহ্যের দুধ পট্টি এখন টিকে আছে মাত্র কয়েক বিক্রেতার ওপর

দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হারিয়ে যেতে বসেছে কয়েক যুগের পুরোনো একমাত্র দুধের বাজার। একসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন