নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার আওতাধীন ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আরিফ হোসেন।সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, সিংড়া থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম।   প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩
উত্তরায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের একটি ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) এক Read more

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ২৪ বাংলাদেশী

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম Read more

মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী
৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন