নাটোরের সিংড়ায় বোরো ধানের ফলন বাড়ানোর জন্য সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে ধানের উৎপাদন খরচ কম হয়।এদিকে শ্রমিকসংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু তাই নয়, এ পদ্ধতিতে বিঘাতে প্রায় ৩৩ মন ধান উৎপাদন হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে এ বছর ১৫০ বিঘা জমিতে সমলয় চাষাবাদ হয়েছে।মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা কৃষি প্রকৌশলী মাহবুব হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সদস্য আবু জাফর সিদ্দিকী, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, সদস্য সারোয়ার হোসেন প্রমূখ ।উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এতে শ্রমিক, সার, বীজ সাশ্রয় হয়েছে। এমনকি ফলনও বেশি হয়েছে।কৃষক আব্দুল রাজ্জক ও সেলিম বলেন, এ পদ্ধতিতে কৃষি কার্যালয়ের আগ্রহে এবং তাদের তত্ত্বাবধায়নে সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ করেছি। এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ হয়েছে আমি আমার ২০ বিঘা জমিতে সমলয় চাষাবাদ করেছি। ভালো ফলনও হয়েছে।সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ ধানের উৎপাদন খরচ কমানো ও সময় সাশ্রয় হবে। এ পদ্ধতিতে শতকে ১ মণ ধান উৎপাদন সম্ভব একটা কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কর্তন করতে পারে অল্প খরচে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল
খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল

খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) Read more

সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস

সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)  এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই Read more

সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম
সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম

টটেনহাম হটস্পারের সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির ফরোয়ার্ড হিউং-মিন সন।  ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পরই ক্লাব Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রে‌সার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের Read more

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা
কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা

পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট Read more

ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন
ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে আর থাকছে না ড্রিম ইলেভেন। অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন