নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও ২৬০জন কৃষকের মাঝে পাট বিতরণ করা হয়েছে।প্রত্যেক কৃষক পাচ্ছেন আউশ ধান বীজ ৫ কেজি ও পাটের বীজ ১ কেজি এ প্রণোদনার মধ্যে রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। তিনি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ। তিনি শুরুতে স্বাগত বক্তব্য দেন।  এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খানসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৭৬০ জন কৃষক এ সহায়তা পাচ্ছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন
৪৪তম বিসিএসে ববির শিক্ষার্থীদের সাফল্য: সুপারিশপ্রাপ্ত ১৮ জন

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত দেশের নবীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলেও Read more

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর Read more

অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা
অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ডের টহল দল। বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও গরমের পর ঢাকায় অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলেছে। বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন