বাল্টিক সাগরের ওপরে ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার নজরদারি বিমান দেখা গেছে। আকাশযান শনাক্তের দাবি করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মঙ্গলবার (১৫ এপ্রিল) ও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ন্যাটোর আকাশসীমায় দেখা যায় রুশ ইলিউশিন আইএল-২০এম ‘কুট-এ’ গোয়েন্দা বিমান। সেগুলোকে বাধা দিতে রাফ টাইফুন যুদ্ধবিমানের একটি জোড়া প্রেরণ করা হয়। এর দুই দিন পর ১৭ এপ্রিল কালিনিনগ্রাদ অঞ্চল থেকে উড্ডয়নরত একটি অজ্ঞাত বিমানকে বাধা দেয় আরও দুইটি টাইফুন।এই অভিযানগুলো পোল্যান্ডের মালবর্ক এয়ার বেস থেকে পরিচালিত হয়, যা ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষায় যুক্তরাজ্যের অংশীদারিত্বের অংশ।ন্যাটোর পূর্ব সীমান্তে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটেছে। গত কয়েক মাসে রাশিয়া ও ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে বিমান ও নৌ-অভিযান নিয়ে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে।সামরিক বিশেষজ্ঞরা বলেন, রাশিয়ার এই ধরনের গোয়েন্দা উড্ডয়ন ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য হতে পারে। অন্যদিকে, ন্যাটো সদস্য দেশগুলো তাদের বিমান ও নৌবাহিনী সতর্ক অবস্থায় রেখেছে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘ন্যাটো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। রাশিয়ার যেকোনো অপ্রত্যাশিত কার্যকলাপ কঠোরভাবে পর্যবেক্ষণ ও মোকাবিলা করা হবে’।এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। কয়েক সপ্তাহ আগেই ন্যাটোভুক্ত পোল্যান্ডে ২০০ সেনাসদস্যসহ ছয়টি টাইফুন ফাইটার জেট মোতায়েন করে যুক্তরাজ্য।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: আইজিপি

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’
‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’

বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল Read more

চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চিংড়ি ধরার আড়ালে চলছে জলজ প্রাণের নির্বিচার নিধন। সূক্ষ্ম জাল দিয়ে প্রতিদিন ধরা হচ্ছে গলদা ও বাগদা Read more

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প
১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

বিশ্বের ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৪ জুন) জারি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন