নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তা নির্মাণ ও চলমান প্রকল্পের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।শনিবার (০৩ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে টিআর, কাবিখা, কাবিটার কাজ সরেজমিনে প্রকল্পের পরিদর্শন করেন তিনি।পরে সকাল ১১টায় শেরকোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন পরবর্তীতে ধুলাউড়ি ভাটোপাড়া থেকে নদীর ঘাট অভিমুখী (সিসি ঢালাই) মাঝপাড়া থেকে তুফানের বাড়ির অভিমুখে (সিসি ঢালাই) চকপুর বাজার থেকে চকপুর কেন্দ্রীয় অভিমুখী রাস্তা (হেয়ারিং), পারসিধাখালী মহাশশান সংস্কার, চকহরিপুর পাকা রাস্তা থেকে অভিমুখী রাস্তা সিসি ঢালাই ১১ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের কাজ পরিদর্শন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু।এসময় ঈদগাহ মাঠের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রাসেল কবির কালাম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক সাহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সবুজ মাহমুদ, নাটোর শহর জামায়াতের প্রচার সম্পাদক আব্দুর রহমান, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ’সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ
ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার Read more

উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১৫।র‍্যাব-১৫ Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির
গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির

দেশে সংঘটিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) Read more

অন্ধ হাফেজের ভরসা ফ্লেক্সিলোড ব্যবসা
অন্ধ হাফেজের ভরসা ফ্লেক্সিলোড ব্যবসা

জন্মের চার বছর পর চোখ ওঠা রোগ হয় হাফেজ ক্বারী মো. বায়েজিদের। এরপর ধীরে ধীরে এক চোখে কম দেখতে থাকেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন