মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, রবিবার (২৪ আগস্ট) পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও এক্সে পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার অংশ শুনতে দেখা যায়।তবে ভিডিওর বিভিন্ন দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারে দেখা যায়। ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ১৪০ কিমি কিন্তু তার গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।কয়েক ঘণ্টা পর তিনি আবারও ভিডিওটি পোস্ট করে বলেন, সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করায় জরিমানা গুনেছেন তিনি।তিনি সেখানে লিখেন, আংকারা-নিজদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম ও অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছি।তিনি জরিমানার নোটিশের একটি কপিও প্রকাশ করেন। যেখানে দেখা যায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।তিনি আরও লিখেন, এখন থেকে সতর্ক থাকব। গতিসীমা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে হোটেল বয়কে চুরির অভিযোগে অমানবিক নির্যাতন, মালিক আটক
চট্টগ্রামে হোটেল বয়কে চুরির অভিযোগে অমানবিক নির্যাতন, মালিক আটক

চট্টগ্রামের আনোয়ারায় এক হোটেল বয়কে চুরির অপবাদ দিয়ে চুল কেটে শরীরে আলকাতরা লাগিয়ে ও মহিলার জামা পড়িয়ে জনসম্মুখে ঘুরানোর ঘটনা Read more

তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ‘অপারেশন সিঁন্দুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানের অংশ Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই হামলার পর আহতদের Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন