হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়।তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন।খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে।হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ একসাথে রাখা হয়েছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে ভিড় করেন স্থানীয় শত শত মানুষ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া Read more

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম
তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক  মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক Read more

সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর
সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর

গ্রিসের থেসালেনিকির একটি সড়কে নিজের পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন সাবেক বার্সা ফুটবলার করলেস পেরেস। কিন্তু বিকেলের এই অবসর কাটানোর সময় Read more

৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক
৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বুধবার (০৭ মে) দুদক Read more

মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ
মহেশখালী-কুতুবদিয়া আসন নিয়ে এখনো হিসাব-নিকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ রাজনৈতিক নীরবতার পর সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে Read more

রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার

স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'র প্রযোজক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন