জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।আজ সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।মামলাটি আজ ১১ নম্বর কার্যতালিকায় ছিল।  প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। এর আগে, ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করতে আবেদন করেন তিনি। একইসঙ্গে অব্যাহতি চান। তবে প্রসিকিউশনের পক্ষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। তারও আগে, ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।১৫ বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করতে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ Read more

হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি। সেখানে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি Read more

রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ
রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের Read more

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার
যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের হাতে রয়েছে ৫ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ Read more

নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

মাদারীপুরের কালকিনিতে  নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন