দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি।আজ সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী খুব শিগগিরই এটির সমাধান হবে।’ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।’এসময় বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে বোর্ডের (বিসিবি) যে সিদ্ধান্ত, বিএনপি এতে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো সমাধান করাই উত্তম।’দেশের রাজনীতিতে ও এর কাঠামো পুনর্গঠনে ইতোপূর্বে বিএনপির অবদান সর্বাধিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের আসা, সংস্কার, মুক্ত সাংবাদিকতার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা— সবকিছুই বিএনপি অতীতে করেছে।’বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানিবণ্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান তিনি। বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদী গুলোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। ভারতের সাথে পারস্পরিক সম্মান রেখেই আমাদের দাবি আমরা আদায় করব। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে।’মির্জা ফখরুল বলেন, ‘বিদেশে থেকে যারা বড় বড় কথা বলে, তাদের কাছে ফ্যাসিস্ট হলো ফ্যাক্টর; আমাদের কাছে নয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে পাড়ি, মারতে জানি আবার মার খেতেও জানি।’এসময় দলের চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া উত্তরাঞ্চল সফর নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘উত্তরবঙ্গ তার পিতৃভূমি, পরবর্তীতে অবশ্যই তিনি সফর করবেন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৫৬৫ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৫৬৫ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা গত তিনদিনে ৪ হাজার ৫৬৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গত বৃহস্পতিবার, শুক্রবার Read more

‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’
‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে Read more

ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম
ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত Read more

১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে এবং তাদের এ কাজে সহায়তা করছে আওয়ামী লীগ। গত ১৫ Read more

Gransino Casino review – méthodes de paiement, retraits rapides et sécurité
Gransino Casino review – méthodes de paiement, retraits rapides et sécurité

Gransino Casino Review : le guide pratique pour les joueurs français 1. Présentation générale de Gransino Casino Gransino est un Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন