ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সালথা-নগরকান্দা মেইন সড়কের ভাঙা অংশ মেরামত করেছে জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।জানা যায়, সালথা উপজেলা বাজার থেকে মাঝারদিয়া হয়ে নগরকান্দা পর্যন্ত সড়কটি স্থানীয় মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তবে হরিনা গ্রামের পাশে রাস্তার একটি অংশ প্রায় ছয় মাস আগে ধসে বড় গর্তের সৃষ্টি হয়, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাম্প্রতিক অতিবৃষ্টিতে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। গাড়িচালকরা বাধ্য হয়ে যাত্রী নামিয়ে পায়ে হেঁটে রাস্তার ভাঙা অংশ পার করিয়ে অন্য প্রান্তে আবার যাত্রী তোলেন।এ অবস্থায় স্থানীয়দের অনুরোধে সালথা উপজেলা জামায়াতের নেতা ওয়ালিউজ্জামান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেয়। পরবর্তীতে উপজেলা জামায়াতে ইসলামী নিজস্ব শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙা অংশটি মেরামত করে চলাচল উপযোগী করে তোলে।স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কেউ আসেননি। জামায়াতের ভাইয়েরা নিজেরাই এসে রাস্তাটা ঠিক করে দিয়েছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।’এ বিষয়ে জামায়াত নেতা ওয়ালিউজ্জামান জানান, ‘উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তারা জানান, এলজিইডিতে এই রাস্তার জন্য কোনো বরাদ্দ নেই। পরে আমরা নিজেদের উদ্যোগে মেরামতের কাজ সম্পন্ন করি।’উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, ‘এটি আমাদের মানবিক দায়িত্বের অংশ। জনগণের দুর্ভোগ কমাতে আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করেছি।’এলাকাবাসী জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে আলোচনার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। Read more

ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ

যশোরে ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যুর দায় এক ক্লিনিকের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাকে জিম্মি করে মৃতের স্বজন Read more

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?

তিন দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ২০ শতাংশ। এ হ্রাসের Read more

‘হত্যাকারীকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’ বলে মন্তব্য, দুই শিক্ষার্থীকে শোকজ
‘হত্যাকারীকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’ বলে মন্তব্য, দুই শিক্ষার্থীকে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তদন্তকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা প্রমাণ করতে দুই শিক্ষার্থীকে শোকজ Read more

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের Read more

কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন