আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া যাদেরই জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ব্লক আছে তাদের কেউই ভোট দিতে পারবেন না।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।আখতার আহমেদ বলেন, ‘(প্রবাসী ভোটিংয়ের জন্য) মূল বিষয় হল নিবন্ধন। এআইডি লক থাকলে নিবন্ধনের জন্য এক্সেস পাবে না। সেক্ষেত্রে লক করা এনআইডি যাদের, তাদের নিবন্ধনের সুযোগ নেই; তাহলে প্রবাসে থেকে ভোট দেবেন কী করে!’তিনি জানান, ‘মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই।’প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত রয়েছে। তারা হলেন- ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এ তালিকায়, তিনি রেহানার দেবর।এছাড়া, তারিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে। এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না বলে জানান ইসি কর্মকর্তারা।তারিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে। এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না বলে জানান ইসি কর্মকর্তারা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 
পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 

কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স Read more

ভিক্ষার থালায় সর্বনাশের ছক
ভিক্ষার থালায় সর্বনাশের ছক

তারা দরজায় আসে ভিক্ষা চাইতে, মুখে করুণ সুর। ‘মা, একটু পানি দেবেন?’ কেউ হাত ধোয়, কেউ শৌচাগারে যেতে চায়। আর Read more

ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট
ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট

ভোলার চরফ‌্যাশনে বাস ও সিএন‌জি শ্রমিকদের ম‌ধ্য সংঘর্ষকে কেন্দ্র করে ভোলা-চরফ‌্যাশনসহ আঞ্চলিক সকল রুটে বাস চলাচল বন্ধ করে ধর্মঘটের ডাক Read more

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার Read more

ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা
ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা

ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সামুদ্রিক নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন