গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমপাড়া বায়তুল মামুর জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়কারী ২১ শিশু-কিশোরের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।শুক্রবার (০৭ ই নভেম্বর ) জুমাবাদ জামে মসজিদে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা।এ সময় শিশু-কিশোরদের মোবাইল ফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ হাশমত তাঁতী, মক্তব কমিটির সভাপতি এডভোকেট মোহন মোল্লা, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেখ, মোঃ হানিফ তাতী মোঃ মোহন সরকার, মিজান, কামাল, কদির মোল্লা, রবিউল তাঁতিসহ মহল্লা মুসল্লিরা।অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতি শাফায়াত হুসাইন আজাদীর উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন মহল্লার যুব সমাজ।এতে মহল্লার ২১ জন শিশু কিশোর অংশ নেয়। প্রত্যেকেই টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে থেকে নিদিষ্ট সিলেবাসে পরিক্ষার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়।পুরস্কার পাওয়া কিশোর মোঃ রেদওয়ান বলেন, আমরা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি। এখন আমাদের  নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবেও আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সকলের নিকট দোয়া চাই।মসজিদের ইমাম ও খতিব মুফতি শাফায়াত হুসাইন আজাদী বলেন, নামাজ খারাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। আমাদের সমাজে দ্বীনিলোকের বড় অভাব। আমি মনে করি নিঃসন্দেহে নামাজ প্রতিযোগিতায় সমাজে ভালো মানুষ তৈরি করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বোরো চাষিরা বিপাকে
যশোরে ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বোরো চাষিরা বিপাকে

যশোরে কোল্ড ইনজুরির কারণে বোরো বীজতলা নষ্ট হচ্ছে। টানা ১০ দিন ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে চারা বিবর্ণ হয়ে Read more

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জয়পুরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা। বুধবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় ছুরিকাঘাতে নিহত হন তিনি। Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প
শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প

শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিসরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি Read more

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় Read more

জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক, ৩২টি ককটেল উদ্ধার
জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক,  ৩২টি ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন