পঞ্চগড় শহরের জালাসী এলাকায় তানিম অটো রাইস মিলের তরল বর্জ্য সরাসরি নির্গমনের কারণে ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যেই এলাকার নলকূপের পানি দুর্গন্ধযুক্ত হয়ে পড়ায় তা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় থেকে গত ২৫ আগস্ট মিলটির স্বত্বাধিকারী মো. জিন্নাহর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি বুধবার (২৭ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।নোটিশে উল্লেখ করা হয়েছে, রাইস মিল থেকে নির্গত তরল বর্জ্য সরাসরি ভূগর্ভস্থ পানিতে নির্গত করার মাধ্যমে ভূগর্ভস্থ পানি দূষণ করা হচ্ছে। এতে স্থানীয়দের নলকূপের পানি দূষিত হয়ে পড়েছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে- এমন অভিযোগ পাওয়া গেছে।নোটিশে মিল মালিকের কাছে ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে। অন্যথায়, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।স্থানীয় সূত্র জানায়, মিল সংলগ্ন প্রায় প্রতিটি বাড়িতেই এখন বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ৮০–৯০ ফুট গভীর নলকূপ থেকেও দূষিত পানি বের হচ্ছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে নতুন গভীর নলকূপ বসাচ্ছে। তবে বর্জ্য নির্গমন বন্ধ না হলে দূষণ আরও গভীরে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।আইনজীবী মাহমুদ আল মামুন হিমু বলেন, ‘নলকূপের পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আগের মতো আর খাওয়া যায় না। এমনকি গোসল করলেও ত্বকের সমস্যা হওয়ার শঙ্কা থাকে। আমরা বাধ্য হয়ে দূরের এলাকা থেকে পানি আনছি।’অভিযোগের বিষয়ে মিলের মালিক মো. জিন্নাহ বলেন, ‘এটা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। আমি চিঠি পেয়েছি, জবাব দেবো।’পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২ মে) সকালে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়ির বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপন Read more

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন
চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন Read more

ভিয়েতনামে ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের প্রাণহানি
ভিয়েতনামে ক্রুজ জাহাজ ডুবে অন্তত ৩৮ জনের প্রাণহানি

ভিয়েতনামে আকস্মিক বজ্রঝড়ের কবলে পড়ে একটি ক্রুজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত ১২ Read more

পত্রিকা: ‘ছিনতাইয়ে দাদন ব্যবসা’
পত্রিকা: ‘ছিনতাইয়ে দাদন ব্যবসা’

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোয় প্রথম পাতায় রাজনীতিতে বিভক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়, গোপালগঞ্জের পরিস্থিতি এবং শেখ হাসিনার Read more

গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৩
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪৩

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন