ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে— এ অব্স্থায় আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলাসহ খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।সংস্থাটি আরও জানিয়েছে, আগামীকাল শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া আগামী শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসে বলা হয়, আগামী রবিবার রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পরদিন সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও Read more

ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার
ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার

দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এরই মধ্যে প্রার্থিতা Read more

মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত
মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত

মুসলিম দেশগুলোর রয়েছে ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বেশি জমি। তাই তারা চাইলে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিছু জমি দিতে পারে বলে Read more

নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার Read more

মিরসরাই সাড়ে চার বছরেও শেষ হয়নি সেতু, নৌকাই একমাত্র ভরসা
মিরসরাই সাড়ে চার বছরেও শেষ হয়নি সেতু, নৌকাই একমাত্র ভরসা

একটি সেতু বদলে দিতে পারে গোটা অঞ্চলের চেহারা। উন্নয়ন ঘটাতে পারে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানান খাতে। ফেনী Read more

ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে হঠাৎ সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান ‘সামরিক অভিযান’ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন