নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও “নির্মম” হামলা চালানো হতে পারে। রবিবার (০২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে।তিনি বলেন, “আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করবো—‘বন্দুক গর্জে উঠবে’, যাতে ইসলামি সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।”তবে তিনি কোন গোষ্ঠী বা কোন ঘটনাকে “নৃশংসতা” বলছেন, তা উল্লেখ করেননি।ট্রাম্প জানান, “আমি আমাদের ডিপার্টমেন্ট অব ওয়ারকে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছি। যদি আমরা হামলা চালাই, তা হবে দ্রুত, নির্মম এবং মধুর— যেমনভাবে ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে। সতর্কবার্তা: নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নিক!”নাইজেরিয়া সরকার এখনো ট্রাম্পের ওই হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।এর একদিন আগে ট্রাম্প বলেন, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে।মূলত সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতিক ও প্রভাবশালী কিছু মহল দাবি করে আসছে, নাইজেরিয়ার সহিংস ঘটনাগুলো মূলত “খ্রিস্টান গণহত্যার” অংশ।তবে মানবাধিকার সংগঠনগুলো জানায়, নাইজেরিয়ায় বহু বছর ধরে চলা সহিংসতা কার্যত দীর্ঘদিনের জটিল নিরাপত্তা সমস্যার ফল, যার পেছনে শুধু ধর্ম নয়, সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বৈষম্যও বড় কারণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু
প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ঘরের ছাদ ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ মে) সকালে রাজধানীর দ্বারকা এলাকা থেকে Read more

ঐকমত্য কমিশনের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান
ঐকমত্য কমিশনের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে একটি সহজবোধ্য বই আকারে প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মোঃ হারুন মিয়া (৪৯) গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব Read more

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আজও আন্তর্জাতিক অপরাধ Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয় কার্যালয়ে এ Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে ২০২ জনের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন