জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচির ৬ষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গত ২১ মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল থেকে সমগ্র বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন করা হবে। সমিতিতে অবস্থানরত এমআরসিএমগণ আগামীকাল সকাল ৯টার মধ্যে একযোগে সকল রিডিং বই জমা দিয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার ‘ম্যাসিভ Read more

মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব
মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব

মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে Read more

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি
আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট Read more

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি Read more

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি
ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন