ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও এখনো সড়কেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। এরমধ্যে ঢাকা কলেজ শিক্ষার্থীরা সায়েন্সল্যাবরেটরি মোড় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৩ টার দিকে ওই এলাকায় এমন চিত্রই দেখা গেছে। দেখা গেছে, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজর সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। এতে করে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এরপর একাধিকবার পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর বারবার থেমে থেমে সংঘর্ষ হতে থাকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এতে দুই কলেজের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।অন্যদিকে দুপুর দেড়টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক তুলে নিয়ে যায়। নিউমার্কেট এলাকার পরিস্থিতি এখনো থমথমে এবং উত্তেজিত। যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুই কলেজের এই সংঘর্ষের কারণে বরাবরের মতো সাধারণ মানুষজন রাস্তাটি ব্যবহার করতে ভয় পাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার মোল্লা ফজলু (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবারন (১৪ অক্টোবর) দিবাগত রাত Read more

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের Read more

ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির
ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো Read more

পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত
পাকিস্তানের হামলায় ফ্রান্স ও রাশিয়ার তৈরি ৫টি যুদ্ধবিমান হারাল ভারত

ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শক্তিশালী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস করা Read more

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কবজি কাটা গ্রুপের অন্যতম সদস্য ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন