মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবার (২২ এপ্রিল) ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ছুঁয়েছে।বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৪৫২ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ আগেই এর দাম পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫০০ দশমিক ০৫ ডলারে।এদিন যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৬৪ দশমিক ৫০ ডলার।জার্মানির হেরায়াস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুম্ফে বলেন, সোনার দামের সাম্প্রতিক এই ঊর্ধ্বগতির মূল কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ফেড চেয়ারম্যান পাওয়েলের ওপর প্রকাশ্য আক্রমণ। রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক নীতির উদ্বেগ অব্যাহত থাকায় সোনার চাহিদা আরও বাড়তে পারে।তিনি আরও জানান, এখন সোনার দামে ৩ হাজার ৪৫০ এবং ৩ হাজার ৪০০ ডলার হলো গুরুত্বপূর্ণ সহায়ক স্তর। মানসিকভাবে পরবর্তী লক্ষ্য হচ্ছে ৩ হাজার ৬০০ ডলার।ট্রাম্প সম্প্রতি সুদের হার কমানোর দাবিতে ফেড চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টি করেন। এতে সোমবার ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে প্রায় ২ দশমিক ৪ শতাংশ পতন ঘটে এবং ডলারের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। ডলারের দাম কমে যাওয়ায় অন্য দেশের ক্রেতাদের জন্য সোনার দাম তুলনামূলক কমে আসে।স্টোনএক্স-এর বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, সাধারণত শেয়ারবাজারে এমন পতনের সময় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করেন। কিন্তু এবার উল্টো চিত্র দেখা গেছে—বিনিয়োগকারীরা বরং সোনার দিকেই ছুটছেন।এ বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। বিশ্বব্যাপী আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার সময় সাধারণত সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।এদিন, স্পট সিলভারের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪১ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৯৬৮ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯৪২ দশমিক ৬৭ ডলারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও Read more

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭

চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুই জনসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯৮ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ৮৯৮ ইসরায়েলি সেনা নিহত

গাজায় ইসরায়েলি সোনবাহিনীর আরও ২ সেনা নিহত হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত Read more

বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
বিশ্বকাপের আগে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার অংশ Read more

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর Read more

ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন