ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারের দা‌বিতে ৪৮ ঘন্টার আ‌ল্টি‌মেটাম দি‌য়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদে‌র সংগঠন সাদা দল। এই সম‌য়ের ম‌ধ্যে সাম্য হত্যাকাণ্ডের খুনিকে খুঁজে বের কর‌তে না পার‌লে তারা ক‌ঠোর আন্দোল‌নে নামার হুঁশিয়ারী দিয়েছেন তারা।রোববার (১৮ মে) বেলা সাড়ে এগারোটার দি‌কে ঢা‌বির অপরাজেয় বাংলার পাদ‌দে‌শে আ‌য়োজিত এক মানবনবন্ধনে এ আ‌ল্টি‌মেটাম দেওয়া হয়। এসময় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য মারা যায়নি, হত্যা করা হ‌য়ে‌ছে। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হল। এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ এরেস্ট দেখেছি যা আমরা মানতে বাধ্য না। সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীকে সেটি বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি এর মধ্যে যদি সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয় তাহলে আমরা জোরালো আন্দোলনে যাব। সরকা‌রের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, দে‌শের জন্য কাজ ক‌রেন আমরা সবাই আপনার পাশে থাক‌বো। দে‌শের জন্য কাজ না কর‌লে আমরা রাজপ‌থে নাম‌তে বাধ্য হ‌বো। দেশ‌কে অরাজক প‌রি‌স্থিতির ম‌ধ্যে নি‌য়ে আস‌ছেন আপনারা। সাম্যকে অন্তত টা‌র্গেটেড কি‌লিং করা হ‌য়ে‌ছে। তা‌কে যেভা‌বে আঘাত করা হ‌য়ে‌ছে আমরা সাধারণ লোক সেভা‌বে আঘাত কর‌তে পার‌বো না। প্রকৃত খুনিকে বের কর‌তে হ‌বে। বিচার কর‌তে হ‌বে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ব‌লেন, একজন বাবার কাছে সন্তানের লাশ অনেক ভারী। একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীর লাশ অনেক ভারী, অনেক বেদনাদায়ক, কষ্টদায়ক। সেই ক্যাম্পাসে আমরা দেখছি আমার শিক্ষার্থী দুর্বৃত্তের ছুরির আঘা‌তে মৃত্যুবরণ করেছে। আমাদের এই ক্যাম্পাস নিরাপদ না নিরাপদ করতে পারছি না। নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে তি‌নি ব‌লেন, গত বছরের ৫ আগস্ট একজন ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই সরকার পত‌নে সাম্যের ভূমিকা ছিল। পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণে সাম্যের ভূমিকা অবিরামভাবে চলছে। সেই বি‌নির্মাণ যা‌তে বাধাগ্রস্ত না হয় সেজন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা সাম্যসহ আরো অনেককে টার্গেট করেছে যাতে সেই পরাজিত শক্তির বিচরণ এই ক্যাম্পাসে হয়। এখনো সেই পরাজিত শক্তি ক্যাম্পাসে অবাধে বিচরণ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাম্য হত্যার বিচার দাবি করছি। আর যাতে কেউ হত্যার শিকার না হয় সেজন্য আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবি জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান ব‌লেন, ঢা‌বির শিক্ষক হিসা‌বে আ‌মি ল‌জ্জিত হই যখন দে‌খি আমার ছাত্র, আমার সন্তান অ‌ন্যের হা‌তে জীবন দি‌তে হয়। এমন প‌রি‌স্থি‌তিতে যখন দে‌শের শিক্ষক সমাজ অপরা‌জেয় বাংলার পাদ‌দে‌শে দাড়ায় তখন জা‌তি বুঝ‌তে পা‌রে এটি কতটা বেদনাদায়ক। মানববন্ধ‌নে সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মা‌র্কেটিং বিভা‌গের অধ্যাপক ড. এ‌বিএম শ‌হিদুল ইসলাম, শিক্ষা ও গ‌বেষনা ইনস্টিটিউ‌টের অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ প্রমুখ। এর আগে গত মঙ্গলবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির Read more

জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম
জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে ভালনারেবল উইমেন বেনিফিট Read more

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান Read more

নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে সড়কে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডের এক লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে সোমবার (২১ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি এলাকায় এক কর্মসূচি পালন করেছেন। যার মধ্যে Read more

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ছালাম খোন্দকার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন