ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারে আশানুরূপ অগ্রগতি না পাওয়াতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে ফের শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে ফের ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।রোববার (১৮ মে) বেলা ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শাহবাগ থানার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে , খুনি কেন বাহির। আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই। শেইম শেইম, শাহবাগ থানা’ এমন স্লোগান থাকেন শিক্ষার্থীরা। এর এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘আলোচনা করার মনে হচ্ছে সঠিকভাবে এগোচ্ছে। আমরা উনাদের কাজের ব্যাপারে প্রশ্ন তুলেছি। উনারা বলেছেন, সবগুলো বিষয়ে তারা দেখবেন। ইতোমধ্যে আসামীদের সংখ্যাও বেড়েছে, তাছাড়া পুলিশের হেফাজতে থাকা আসামীদের যে ছয়দিন রিমান্ড রয়েছে, আশা করা যায় সেখান থেকে অনেক তথ্যই বের হয়ে আসবে। তাছাড়া আজ বিকেলে উপাচার্য-শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক-প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠক হবার কথা রয়েছে। সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেন অতিদ্রুত সাম্য হত্যার বিচার নিশ্চিত করা হয়। একই সঙ্গে ওই গ্যাংয়ের বাকি সদস্যদের দ্রুতই গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করা হয়।হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানিয়ে সাম্যের বড় ভাই শহিদুল আলম সৈকত বলেন, ‘আমরা অতিদ্রুত সাম্য হত্যাকণ্ডের বিচার দেখতে চাই। একই সঙ্গে কোন নিরপরাধ ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িয়ে না যায় এবং কোনভাবে এই বিচারিক কার্যক্রম রাজনৈতিক চাপের কারণে অন্যখাতে মোড় না দেওয়া হয়।’তাদের বক্তব্যের পর পরে বেলা পৌনে দুইটার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থানা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য চলে যান এবং তাদের পক্ষ থেকে জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি কি হবে তা জানাবেন তারা।এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থী একে একে জড়ো হন। এতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর অংশ নেয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২
কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মুলিয়া Read more

অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে অভিযোগ পাওয়া মাত্রই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে Read more

মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক Read more

পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী Read more

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে Read more

মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ

আগামী ডিসেম্বরে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচটি হওয়ার কথা ছিল মায়ামিতে। তবে নানা বিতর্ক আর সমর্থকদের ক্ষোভের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন