সন্ত্রাসীদের হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৪ মে) রাতে সংগঠনের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হাবিব আল মিসবাহর প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির। বিবৃতিতে গভীর উদ্বেগ, শোক প্রকাশ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তথ্যসূত্রে জানা যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে বাইক চালিয়ে আসার সময় আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা জানতে পেরেছি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত পূর্বক বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং সকল ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে হবে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে Read more

বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক Read more

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন

বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাইদের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার
এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন