রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।বৃহস্পতিবার (১৯ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সদরঘাটের দুর্ঘটনায় মো. সোহেলের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন মর্মান্তিক দৃশ্য সত্যিই সহ্য করা কঠিন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের আশু আরোগ্য কামনা করেছেন।জামায়াত সেক্রেটারি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি মৌলিক দায়িত্ব।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জীবননগর পৌর শহরের Read more

ইরানকে সাহায্য করছে ৬০০ রাশিয়ান, জানালেন পুতিন
ইরানকে সাহায্য করছে ৬০০ রাশিয়ান, জানালেন পুতিন

ইরানে অবস্থানরত শত শত রুশ বিশেষজ্ঞরা দেশটি ছাড়ছেন না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানে ইসরায়েলি হামলার আশঙ্কার মধ্যেই Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি

শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর সম্প্রতি আমরা আরেকটি অভ্যুত্থান দেখতে পেলাম নেপালে। নেপালের জেন-জিদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে দেশটির Read more

মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি

মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী Read more

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ
হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে Read more

ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার হলেও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন