‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন একটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিভিন্ন ধরণের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স। শত্রুপক্ষের যেকোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং।গত মে মাসে পাকিস্তান ও ভারত যুদ্ধে পাল্টাপাল্টি হামলা বিভিন্ন ধরণের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষই। ভারতীয় ভূখণ্ডে ফাতাহ মিসাইল হামলার দাবিও করে পাকিস্তান।এর জেরে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিলো ইসলামাবাদ। চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এ সংযোজন পাকিস্তানি সামরিক বাহিনীতে।পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ-ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী বিরাট ভূমিকা রাখবে।দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, আমি পাকিস্তানের আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা করছি। আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনীর এ ইউনিট পাকিস্তানের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মাইলফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।ধারণা করা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর এ ইউনিট। যাদের কাজ হবে ব্যালিস্টিক, হাইপারসোনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা। যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষ্যনীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই পাল্লা দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ পাকিস্তান ও ভারত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭
দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭

দিনাজপুরের খানসামা উপজেলা ও দিনাজপুর সদরের নতুন ভুষিবন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। Read more

মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন
মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখা।বৃহস্পতিবার (২২) সকালে Read more

গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩

‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভের  নেতৃত্বে Read more

লোহাগাড়ায় ইজারা বাতিল ও স্থায়ী শেড নির্মাণ দাবি
লোহাগাড়ায় ইজারা বাতিল ও স্থায়ী শেড নির্মাণ দাবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী বাজারের ইজারা বাতিল ও বাজারের জায়গা চিহ্নিত করে স্থায়ী শেড নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ী ও Read more

বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ
বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস Read more

বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের জন্য বহুল পরিচিত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন