ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজা ভোগ করেন। পরে দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে দেশে ফিরে আসেন। দেশে ফেরত আসা তিনজন হলেন, লক্ষীপুর জেলা সদরের পশ্চিম লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে মলি বেগম (৩৬), একই এলাকার আব্দুল আজিজের ছেলে ইউসুফ আলী (৪৩) এবং চট্টগ্রাম জেলার বাইজিদ থানার আলিনগর আমিন জুটমিল এলাকার ইউসুফ আলীর মেয়ে রোনা বেগম (৩২)। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তারা ২০২১ সালের ২১ মার্চ রাতে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের রায়ে কারাভোগ করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, থানার প্রক্রিয়া শেষ হওয়ার পর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হবে। পরে তারা তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিপুরায় রেড এলার্ট, আতঙ্কে গোমতীর দুই পাড়ের বাসিন্দারা
ত্রিপুরায় রেড এলার্ট, আতঙ্কে গোমতীর দুই পাড়ের বাসিন্দারা

টানা দুদিনের বর্ষণের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি Read more

গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭
গত ২৪ ঘন্টায় সারাদেশে গ্রেফতার আরও ১১৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৬৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

পটুয়াখালীতে বাল্কহেড দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালীতে বাল্কহেড দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে বাল্কহেডের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বাল্ক হেডে Read more

চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পাবনার চাটমোহরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে বিথি সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার(৪ অক্টোবর) দুপুর ২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন