ঢাকার সাভারে থানার কাছেই পরিণত হয়েছে এক ভয়ংকর ‘মৃত্যুপুরী’। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নারী ও এক শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানা থেকে মাত্র ৩০০ থেকে ৪০০ গজ দূরে অবস্থিত এই স্থান থেকে গত চার মাসে মোট পাঁচটি মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরের দিকে পরিত্যক্ত ভবনের ভেতরে আগুনে পোড়া দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ভবন থেকে একাধিক মরদেহ উদ্ধার হলেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় প্রতিটি ঘটনার ধরন একই হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, এটি কোনো সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।স্থানীয় সূত্র আরও জানায়, গত তিন মাসে এই স্থান থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র চার মাসের ব্যবধানে একই জায়গা থেকে পাঁচটি লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা এখন আতঙ্কে থমথমে।এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই স্থানে বারবার এমন ঘটনা কেন ঘটছে, তা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১ পরিবার
ফটিকছড়িতে হেলে পড়েছে ভবন, ঝুঁকিতে ২১  পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাততলা ভবন পাশের একটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের Read more

গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬ লাখের বেশি শিশু
গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬ লাখের বেশি শিশু

গাজা উপত্যকায় টানা ১০৩ দিনের ইসরাইলি অবরোধে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এর মধ্যে অঞ্চলটির প্রশাসন সতর্ক করেছে, গাজায় ৬ Read more

জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০

নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে অন্তত দুইজন নিহত হয়েছে। এছাড়া ২৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছে শতাধিক সাধারণ মানুষ। বিচ্ছিন্ন এসব ঘটনায় Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টদের চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) Read more

দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী Read more

লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা, ডুবে গেল ইসরায়েলগামী জাহাজ
লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা, ডুবে গেল ইসরায়েলগামী জাহাজ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, লোহিত সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যার গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত বন্দরে। ইয়েমেনি বাহিনীর ভাষ্যমতে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন