ঢাকার সাভারে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে)  রাত সাড়ে ৯টার দিকে শহীদ ইয়ামিন চত্বরের অদূরে ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ বলেছে, নিহতের নাম শাহীন (৩০)। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার খাদগড় গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি। এক সন্তানের জনক শাহীন সাভারে রেডিও কলোনি এলাকায় ভাড়া থাকতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসার সামনে রাত সাড়ে ৯টার দিকে পরপর দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে জনবহুল এলাকার লোকরা ছোটাছুটি শুরু করেন। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা।কারা কি উদ্দেশ্যে জনকল এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ঘটনাস্থলে থাকা র‍্যাবের একজন সদস্য জানান, খুব কাছ থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির
ইরানিদের অটল থাকার আহ্বান আয়াতুল্লাহ খামেনির

ইসরাইলের আগ্রাসনে মুখে ভয় না পেয়ে অটল থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ
যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে Read more

’প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো’
’প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো’

পবিত্র ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’র রাতে মহাল আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।সোমবার (১৬ মার্চ) রাত Read more

এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা মূলধন হারালো পুঁজিবাজার
এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা মূলধন হারালো পুঁজিবাজার

এপ্রিল মাসজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে Read more

হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন
হামের লক্ষণ ও সংস্পর্শে আসার পর যা যা করবেন

হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ৭ থেকে ১৪ দিন পর প্রকাশ পায়। হামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন