সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে ‘জুতাপেটা’ করতে চেয়েছেন কবির শিকদার নামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা জানান তিনি। আওয়ামী লীগ নেতা কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।ফেসবুক পোস্টের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ওই আওয়ামী লীগ নেতা।ফেসবুক পোস্টটিতে কবির শিকদার সাবেক মন্ত্রী হাছান মাহমুদের একটি ছবি সংযুক্ত করেন। ছবিটিতে হাছান মাহমুদকে একটি খাবার টেবিলে নানা পদের খাবার সামনে রেখে খেতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে আওয়ামী লীগ নেতা কবির শিকদার লিখেছেন, ‘রাজনীতি করি আর না করি … যাদের অতীব অগ্রহণযোগ্য কথোপকথনে দলের গ্রহণযোগ্যতায় ধস নেমেছিল দেশে আসলে পাইলেই এদের জুটাপেটা করা হবে, কে কে আমার সাথে থাকবেন?’তার ওই পোস্টে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সমর্থন জানাতে দেখা গেছে কমেন্টে। শাহনেয়াজ ভূঁইয়া নামের এক ব্যক্তি কমেন্টে লিখেছেন ‘এরাই একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে ডুবিয়েছে।’ওমর ফারুকী তাপস নামে স্থানীয় এক সাংবাদিক লিখেছেন, ‘ওনার কথা শুনে মানুষ হাসতো। তাই ওনার নাম ছিল হাসাও মাহমুদ, তবে শেখ হাসিনা ওনাকে পছন্দ করতেন।’রোমেন শুভ লিখেছেন ‘ ইনশাআল্লাহ ভাই..এগুলোরে জুতাপেটা করলেও দলের যে ক্ষতি করে গেছে তা পোষানোর মতো না।’দুপুর সোয়া ১টা পর্যন্ত ওই পোস্টে ৫০০ ব্যক্তি লাইক ও ২৪৪ জন নেতিবাচক কমেন্ট করেছেন। সরকার পতনের পর থেকে হাসান মাহমুদ বিদেশে আত্মগোপনে আছেন। ওই পোস্টের বিষয়ে আজ দুপুরে কবির শিকদার বলেন, এই হাছান মাহমুদরা বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ, তৃণমূলের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আমাদের প্রিয় নেত্রীকে ভুলভাল বুঝিয়ে এই টাইপের নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগের এই দশা। তারা বিদেশে আরাম আয়েশের জীবন পার করছে।তৃণমূলের নেতাকর্মী নির্যাতন শিকার জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে আমাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে প্রস্রাব করার প্রতিবাদে পোস্ট করার পর থেকে আমাকে দুইটা মামলার আসামি করা হয়েছে। আমরা আওয়ামী লীগ করেও কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের রোষানলে ছিলাম। ঠিকমতো রাজনীতিটা করতে পারিনি। সেই ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট করেছি। আরও যারা নেতা আছে তাদের বিরুদ্ধেও লেখা চলবে বলে উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১
কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ির উত্তাল পয়েন্টের সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। Read more

সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ
সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ

সুনামগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে ২৩০ জন আহতদের প্রত্যেক কে ১ লাখ টাকা করে ২ কোটি ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের Read more

ধামইরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ধামইরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ দেওয়ান (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের Read more

টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল

প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে প্রায় পাঁচ শতাধিক   যৌন কর্মীর বসবাস। দেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন