নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু মৌলভীবাজার সড়কের সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছেন ওই এলাকার জনগণ। তবে এ ব্যাপারে নির্বাক ভূমিকায় রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়দের অভিযোগ,নোয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে এমন অনিয়ম হচ্ছে।  খোঁজ নিয়ে জানা যায়, বসুরহাট টু মৌলভী বাজার সড়কের সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের কাজ করছে ঠিকাদার সালাহ উদ্দিন বাবুলের মালিকানাধীন প্রতিষ্ঠিান এস.এ.বি গ্রুপ। কার্যাদেশ অনুযায়ী পিএমপি প্রকল্পের কাজটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। বালি ভরাট ও পাথর বিছানোর সময়ই স্থানীয়রা সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেন। এরপর যেনতেন ভাবে প্রাইম কোট করা হয়, সিডিউল অনুযায়ী সড়কে প্রাইম কোটও ব্যবহার করা হয়নি। এরমধ্যে প্রায় সাড়ে ৩কিলোমিটার সড়কে সঠিক ভাবে মাটি, ময়লা, ধুলো এবং আলগা উপকরণ অপসারণ না করে রাস্তায় বৃষ্টিতে জমে থাকা মাটির ওপর পিচ ঢালাই শেষ করা হয়।    চরপাবর্তী ইউনিয়ন জামায়াতের কৃষি বিভাগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবদুল্ল্যাহ আল মামুন বলেন, সড়কটি নির্মাণে সর্বোচ্চ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সঠিকভাবে প্রাইম কোট করা হয়নি, এরপর মাটির ওপর পিচ ঢালাই করা হয়। কিন্তু সওজের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। কারণ সওজের কিছু অসৎ কর্মকর্তা এর সঙ্গে জড়িত। যে কারণে রাতের অন্ধকারে নিন্মমানের কাজ করেছে। আবার প্রকাশ্যে ঠিকাদার অনিয়ম করছে দেখার কেউ নেই। যেন তেনভাবে কাজ করায় বৃষ্টি মৌসুমে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার অশঙ্কা করছে অনেকে। একপর্যায়ে শুক্রবার দুপুরের দিকে আমার ফেসবুক আইডি থেকে লাইভ করে কদমতলা বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী চলে গেলে তারা অন্য জায়গায় পুনরায় কাজ শুরু করে।  যোগাযোগ করা হলে এস.এ.বি গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মো. নাজিম উদ্দিন বলেন, বাজারের একটি পয়েন্টে একটু ডিস্টার্ব হলে কাজ বন্ধ রাখতে বলছে স্থানীয়রা। সেখানে ইলেকট্রিক খুঁটি ও সড়কে দোকানের টিন থাকায় আশে পাশের বিশ মিটার জায়গায় আমাদের রোলার, পানির গাড়ি যেতে পারেনি। এজন্য সঠিকভাবে সড়কে কনফেকশন হয়নি। তাই এলাকাবাসী কাজ বন্ধ রাখতে বলছে। এছাড়াও অন্যান্য কাজে কয়েক দফা স্থানীয় লোকজন আমাদের কাজ বন্ধ করে।      অভিযোগ নাকচ করে এস.এ.বি গ্রুপের কর্ণধার ঠিকাদার সালাহ উদ্দিন বাবুল বলেন, রাতে সড়কে প্রাইম কোট দেওয়া হয়েছে। সিডিউল মোতাবেক সকল কাজ করা হয়েছে। তবে গাড়ির চাকার সাথে কিছু প্রাইম কোট উঠে চলে গেছে।  এ বিষয়ে জানতে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭
বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া গায়ের উপর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) Read more

নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান
নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান

সাম্প্রতিক ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার মিশনে ইসরায়েলকে গোপন তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের Read more

আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন