বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সময়ের কন্ঠস্বরের এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনার সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, সাহিত্যিক ও সমাজকর্মীরা অংশ নেন। একুশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়।ইছহাক হোসেন ও সাফা মারওয়ার যৌথ সঞ্চালনায়  সময়ের কন্ঠস্বরের বার্তা সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম (কচি), বাংলাদেশ বুলেটিন পত্রিকার ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু, বাঁশখালী উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েস, সাংবাদিক সোহাগ আরেফিন, জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী প্রমুখ।চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, এখন সব প্রিন্ট মাল্টিমিডিয়া বিভাগ চালু করেছে। এতে করে প্রতীয়মান হয়, অনলাইনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঠকরাও অনলাইন নির্ভর হয়ে পড়েছে। সময়ের কন্ঠস্বর এই প্ল্যাটফরমে দীর্ঘ এক যুগ পার করেছে। আমি এই পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, এখন দিনদিন অনলাইন পোর্টালের জনপ্রিয়তা বেড়ে চলেছে। যেমন ইরান-ইসরায়েল যুদ্ধের আপডেট আমরা মূহুর্তেই পেয়ে যাচ্ছি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। ঠিক তদ্রুপ সময়ের কন্ঠস্বরও এই অগ্রযাত্রার সঙ্গী হিসেবে দীর্ঘ এক যুগ অগ্রণী ভূমিকা পালন করেছে।তিনি আরও বলেন, সময়ের কন্ঠস্বর যেন গণমানুষের কন্ঠস্বর হয়ে উঠতে পারে, সে কামনাই করি। সময়ের কণ্ঠস্বর তার যাত্রার শুরু থেকেই পাঠকনির্ভর, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব
ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।সৌদি Read more

নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়
নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক Read more

ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি
ইরানে হামলায় নিজেদের ভূমি-আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল সৌদি

ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার Read more

স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার (১১ Read more

নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন