ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থেমেছে ম্যানচেস্টার সিটির। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। এতে গোলশূন্য ড্র হয় ম্যাচটি।স্টেডিয়াম অফ লাইটে ম্যানসিটিকে আতিথ্য দেয় সান্ডারল্যান্ড। ৮ বছর পর ইপিএলে ফেরা দলটি যেকোনো প্রতিপক্ষের কাছেই হয়ে দাঁড়াচ্ছে বড় চ্যালেঞ্জ। সব আসর মিলিয়ে ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে একটিও হারেনি সান্ডারল্যান্ড।এই ম্যাচে নিকো গঞ্জালেসের বদলি হিসেবে দীর্ঘ সময় পর মাঠে ফেরেন ২০২৪ সালের ব্যালন ডি’র জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।খেলার শেষদিকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি সিটিজেনরা। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জেতার পর পয়েন্ট হারালো সিটিজেনরা।৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগ কাজে লাগাতে পারলো না পেপ গার্দিওলার দল। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান
সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি
উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি

গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর উত্তরায়। স্থানীয়রা বলছেন, প্রতিদিন দোকান থেকে চুরি হচ্ছে, পথচারীরা ছিনতাইয়ের Read more

সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার ৮ আসামির সবশেষ আসামিও গ্রেফতার Read more

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ)  Read more

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন