রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কি.মি. নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও ৩২ জন আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করে আহত-নিহত পরিবার পূর্নবাসন বাস্তবায়ন কমিটি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এর কাছে স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা।নির্বাচনী সহিংসতার ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা দীর্ঘ সাত বছরেও বাস্তবায়ন করা  হয়নি। পূর্নবাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে  মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, নাগরিক পরিষদ উপজেলা সভাপতি মুক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আবসার হোসেন, পৌর সভাপতি মো. মহিউদ্দিন সহ  নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই Read more

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও
১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও

স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল তুলে Read more

ঢাক-ঢোল বাজিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন
ঢাক-ঢোল বাজিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হলো বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’
‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি এক নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় খুলে দেওয়ার Read more

তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে থাকা অবস্থায় মো. আল-মামুন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ Read more

একসঙ্গেই খেলতো তিন শিশু, এখন কবরেও পাশাপাশি
একসঙ্গেই খেলতো তিন শিশু, এখন কবরেও পাশাপাশি

প্রতিদিনের মতোই সোমবার সকালে একসঙ্গে স্কুলে গিয়েছিল আরিয়ান, বাপ্পি ও উমায়ের। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন