সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই বছর? তবু তো ১৬! ওই বয়সেই আইপিএলের রেকর্ড এলোমেলো করে দেওয়া এক সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়েলসে খেলা এই ওপেনার। গুজরাট টাইটান্সের ২১০ রান তাড়া করতে নেমে তরুণ এই ব্যাটার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাও আবার তার খেলতে নামা তৃতীয় আইপিএল ম্যাচে। ৩৫ বলে করা তার এই সেঞ্চুরি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বৈভবের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরির রেকর্ড তিনি ভেঙে দেবেন। আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরির কীর্তি আছে তার। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইউসুফ পাঠানের দখলে ছিল। তিনি ৩৭ বলে শতক ছুঁয়েছিলেন। বৈভব তার চেয়ে দুই বল কম খেলে সেঞ্চুরির দেখা পেলেন। শতরানের ইনিংস খেলার পথে ১১টি ছক্কা তোলেন এই তরুণ। চার মারেন সাতটি। শেষ পর্যন্ত আউট হন ৩৮ বলে ১০১ রান করেই। দুর্দান্ত এই সেঞ্চুরির পথে বৈভব ইনিংসের চতুর্থ ওভারে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে তিনটি ছক্কা ও দুটি চার মারেন। অর্থাৎ পাঁচ বলে বাউন্ডারি হাঁকান এই তরুণ। ইশান্ত ওই ওভারে দেন ২৮ রান। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বল খেলে দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি। দশম ওভারে করিম জানাতের ৬ বলেই বাউন্ডারি হাঁকান ১৪ বছরের বৈভব। ওই ওভারে তিন ছক্কা ও তিন চার মারেন। তুলে নেন ৩০ রান। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। আইপিএলের সব চেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে নিলামে উঠে ও দল পেয়ে আগেই রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে আইপিএল খেলে রেকর্ড দখলে নিয়েছেন। এবার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডও করে ফেলেছেন বৈভব। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
holyluck casino online : ce qu’il faut savoir pour les joueurs français
holyluck casino online : ce qu’il faut savoir pour les joueurs français

holyluck casino online – Guide pratique pour les joueurs français Pourquoi choisir holyluck casino online ? Les amateurs de jeux de Read more

Guide du bonus sans dépôt madcasino sur mobile et application
Guide du bonus sans dépôt madcasino sur mobile et application

Guide pratique du madcasino no deposit bonus Vous êtes amateur de jeux en ligne et vous cherchez à tester un Read more

ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া
ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন Read more

এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার Read more

জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি

কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্দিয়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অব. আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন