মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বনগ্রামে কুদরতি দাওয়াখানা নাম দিয়ে এক বাড়িতে অনৈতিক কর্মকান্ড করা হয় এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় কুদরতি দাওয়াখানার পরিচালক আবুল কালাম আজাদ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে এলাকাবাসী ও তৌহিদী জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে বনগ্রামে আবুল কালাম আজাদের বিরুদ্ধে দাওয়াখানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তারা জানায়, কয়েক বছর ধরে দাওয়াখানার পরিচালক আবুল কালাম আজাদ তার ওইখানে নারী ও নানা বয়সের রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। একইসাথে নারীদের নিয়ে অনৈতিক কাজ পরিচালনা করে আসছে। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ এবং অপচিকিৎসার শিকার হচ্ছে সাধারণ জনগণ। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি ভয়েস রেকর্ডিং প্রচার হয়েছে। ভয়েসে শোনা যায় নারীদেরকে নিয়ে ওই দাওয়াখানায় পুরুষের সঙ্গে টাকার বিনিময়ে অনৈতিক কাজ করানো হয়। তাই আবুল কালাম আজাদের শাস্ত্রী দাবি করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুদ্ধ জনতা দাওয়াখানার দেওয়ালে লাগানো ব্যানার ছিড়ে ফেলে প্রতিবাদও জানায়।এঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হন। পুলিশ জানায়, মানববন্ধন ও বিক্ষোভের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকায় যেনো শান্তি বজায় থাকে এজন্য তারা সতেষ্ট রয়েছেন এবং এলাকা শান্ত রয়েছে বলেও জানান পুলিশ সদস্যরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’
কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রকাশ্য দিবালোকে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকের বিস্তার ঘটলেও অভিযানে Read more

বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু
বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু

শীতের আগমন শুরু হলেই রাজশাহীর বাঘায় শুরু হয় খেজুর গাছের পরিচর্যা। শীত মৌসুমে খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে Read more

বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম
বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে Read more

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন
সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) ভোর সাড়ে ৫টার Read more

বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি
বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ Read more

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব : কমিটির সভাপতি
এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব : কমিটির সভাপতি

বিগত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। জরুরি প্রয়োজনে জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন