চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ও গারাঙ্গীয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।এ সময় গোডাউনের মালিক আলমগীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানে দেখা যায়, গোডাউন দুটি থেকে বসুন্ধরা এলপিজি ব্র্যান্ডের নামে নকল ও পুনঃভর্তি সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। এসব সিলিন্ডারে নিম্নমানের গ্যাস ভর্তি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “ব্র্যান্ডের নামে নকল এলপিজি বিক্রি শুধু প্রতারণাই নয়, এটি একটি বড় ধরনের ঝুঁকির বিষয়। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য আমরা এই অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও এমন অভিযানে কেউ ছাড় পাবে না।”তিনি সাধারণ ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “অননুমোদিত বা নকল গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”অভিযান শেষে দুইটি গোডাউন সিলগালা করা হয় এবং দুই লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার
ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন ক্রিকেটার

খুলনায় জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনের খেলা চলাকালীন অঘটন ঘটে। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাগতিক খুলনার সঙ্গে বরিশালের ম্যাচের প্রথম Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এক Read more

বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. Read more

নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে Read more

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় গড়াই পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৬০) নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আকিজ মিল অদূরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন