চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তের জনবহুল উপজেলা সাতকানিয়া। প্রায় চার লাখ মানুষের এই উপজেলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। কাগজে-কলমে প্রতিটি ইউনিয়নে ডাক্তার পদায়ন থাকলেও বাস্তবে তাদের দেখা মেলে না মাসের পর মাস। ফলে প্রতিদিনই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাতকানিয়ায় ৪টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সাতকানিয়া, বোমাংহাট, কাঞ্চনা ও খাগরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং চরতী, নলুয়া, আমিলাইশ, এওচিয়া, মাদার্শা, ঢেমশা, পশ্চিম ঢেমশা, কেঁওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, পুরানগড়, ছদাহা ও সোনাকানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে চিকিৎসকশূন্য।নথি অনুযায়ী, এসব কেন্দ্রে ১৭ জন চিকিৎসক পদায়ন আছেন। কিন্তু তাদের অনেকেই কর্মস্থলে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন। ফলে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়েছে শুধু ওষুধ বিতরণ ও প্রাথমিক পরামর্শে, যা ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের ওপর নির্ভর করছে।গত ২০ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এক অফিস আদেশে নির্ধারিত দিনে চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল ইউনিয়ন পর্যায়ের সেবার ঘাটতি পূরণ। কিন্তু সোমবার (২৭ অক্টোবর) সরেজমিনে বাজালিয়ার বোমাংহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা গেলো, হাসপাতালের কক্ষগুলো ফাঁকা, রোগীরা অপেক্ষায়। কোথাও কোনো চিকিৎসক নেই।ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোই গ্রামের মানুষের জন্য প্রাথমিক চিকিৎসার প্রথম ঠিকানা। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসক অনুপস্থিত থাকায় স্থানীয়রা এখন এই প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা হারাচ্ছেন। ফলে ছোটখাটো রোগে আক্রান্ত সাধারণ মানুষও বাধ্য হচ্ছেন ব্যক্তিগত চেম্বার, হোমিওপ্যাথি কিংবা পল্লী চিকিৎসকের শরণাপন্ন নিতে। এতে বাড়ছে চিকিৎসা ব্যয় ও ভুল চিকিৎসার ঝুঁকি।স্থানীয়দের মতে, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে অন্তত দুই দিন নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করলে এলাকার মানুষ উপকৃত হবে। প্রশাসনিক দায়িত্ব পালন যেমন প্রয়োজন, তেমনি মাঠপর্যায়ে চিকিৎসা সেবাও সমান গুরুত্বপূর্ণ। জনগণের টাকায় বেতন নেওয়া চিকিৎসকদের মাঠে দায়িত্ব পালনে বাধ্য করাই এখন সময়ের দাবি।স্থানীয় হামিদা ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের এলাকায় হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই। অসুস্থ হলে সবাই পল্লী চিকিৎসক বা ওষুধ বিক্রেতার কাছে যায়। শুনতে শুনতে ক্লান্ত—জনবল সংকট, বাজেটের ঘাটতি। কিন্তু ডাক্তার তো পদায়ন আছেন! তাহলে আসেন না কেন?’ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল বলেন, ‘আমাদের এখানে একজন চিকিৎসক আছেন বলে শুনেছি, কিন্তু কখনো তাকে দেখিনি। সপ্তাহে একদিন গেলেও অনেক মানুষ উপকৃত হতো। সরকারি চাকরির বেতন তো জনগণের টাকায়—তাহলে জনগণের সেবা দেবেন না কেন?’খাগরিয়া ইউনিয়নের আলী আকবর জানান, ‘আমাদের হাসপাতাল ভবনটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, সংস্কার নেই। বেশিরভাগ সময় চিকিৎসক আসে না। সাতকানিয়া যাওয়া-আসায় খরচ ১৪০ টাকা। তাই বাধ্য হয়ে গ্রামের দোকান বা পল্লী চিকিৎসকের কাছে যেতে হয়। সরকার হাসপাতাল বানিয়েছে, ডাক্তার দিয়েছে, কিন্তু সেবা নেই—এই যন্ত্রণায় গ্রামের মানুষ আজও ভোগে।’নির্ধারিত দিনে অনুপস্থিত বাজালিয়ার বোমাংহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পদায়নকৃত ডা. মো. মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলুন।’তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি জানতাম ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে অন্তত সপ্তাহে দুই দিন ডাক্তার সেবা দেন। কিন্তু কেউ মাসের পর মাস যাচ্ছেন না—এটা তো অগ্রহণযোগ্য। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত Read more

ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান
ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহও। এই Read more

বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বরিশালে চাকরি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গত শনিবার বিকাল থেকে শুরু হওয়া কর্মসূচির আজ সোমবার (৩ Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় চালক আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় চালক আহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এক চালক Read more

Online-Casinos für deutsche Spieler: sicher auswählen und bewusst spielen
Online-Casinos für deutsche Spieler: sicher auswählen und bewusst spielen

Online-Casinos bieten eine große Auswahl an Spielen, flexible Einsatzmöglichkeiten und den Komfort, jederzeit von zu Hause aus zu spielen. Wer Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন