রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম সাকিল সরদার (২৭)। সে ওই জেলার বাগমারা উপজেলার বাছিয়াপাড়া গ্রামের কামাল সরদারের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, পুঠিয়া থানাধীন শিবপুর বাজারস্থ এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে এবং দেহ তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ
নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি Read more

শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা
শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককে তাঁদের কোর্স ও পরীক্ষা সংক্রান্ত সকল একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা Read more

দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ
দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ

ক্রিকেট মাঠে লড়াইয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনি মাঠের বাইরেও ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই খবরের শিরোনাম হয়। চলতি এশিয়া Read more

চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ
চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ

চীনের উপহার হিসেবে ১০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা Read more

সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থায়ীভাবে করা হবে এবং যত অবৈধ অস্ত্র আছে Read more

ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন