নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. হাসানকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১২ এপ্রিল) রুপগঞ্জের এনজেড টেক্সটাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ১১। হাসান কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার গ্রামের মৃত কফিলের ছেলে৷ র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, মো. হাসান রূপগঞ্জের ভুলতা আউখাবো এলাকায় বসবাস করতেন৷ গত ১১ এপ্রিল সকাল নয়টার দিকে সাড়ে চার বছরের ওই শিশুটি আউখাবোর একটি  মুদি দোকানের সামনে গেলে হাসান তাকে ‘মজা খাওয়ার’ কথা বলে মর্তুজাবাদে রাস্তার পাশে নিয়ে যায়৷ একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে৷ শিশুটি ভয় পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে৷ এসময় হাসান দৌড়ে পালিয়ে যায়৷ পরবর্তীতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়৷ ওই ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে হাসানকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন৷ মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিকে গ্রেফতারে সক্ষম হয় র‍্যাব-১১। গ্রেফতার মো. হাসানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার
তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে Read more

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে Read more

মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা
মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শুত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে?  এ কেমন শুত্রুতা? ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির Read more

টোল আদায়ে অনিয়ম, স্বেচ্ছাসেবকলীগ নেতার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
টোল আদায়ে অনিয়ম, স্বেচ্ছাসেবকলীগ নেতার ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে টোল আদায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ। বাজারটির বর্তমান ইজারাদার Read more

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন।  বুধবার (০৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন