রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেকে বজ্রপাতে আহত নলেনটি ত্রিপুরা (২৬) মূমুর্ষ অবস্থায় চিকিৎসা সেবা দিয়েছে ৫৪ বিজিবি বাঘাইহাট জোন।মঙ্গলবার (২০ মে) দুপুরে সাজেকের দুর্গম নিউথাংনাক পাড়ায় বজ্রপাতে নলেনি ত্রিপুরা, দুই সন্তানের জননী বিধবা নারী মারাত্মক ভাবে আহত হয়। দুর্গম পাহাড়ে হাসপাতাল বা ক্লিনিক না থাকায় বিনা চিকিৎসায় মূমুর্ষ অবস্থায় দীর্ঘক্ষন কাতরাচ্ছে।সংবাদ পেয়ে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী ওয়ারলেস বার্তার মাধ্যমে দ্রুত নিউথাংনাক বিওপি ক্যাম্প কমান্ডারকে চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রদান করেন।এর পর রোগীকে দ্রুত বিজিবির বিউপিতে আনতে বলা হলে রাস্তা না থাকায় এক ঘন্টা পায়ে হেঁটে বাঁশে ঝুলিয়ে নিয়ে আসে, বিজিবি সদস্যরা তাদের সর্বোচ্চ সহায়তা দিয়ে তাকে চিকিৎসা সেবা প্রদান করেন।নিউথাংনাক পাড়ার স্থানীয়রা বলেন, পাহাড়ের চিকিৎসা সেবায় বঞ্চিত হাজারো মানুষের স্বাস্থ্য সেবার ভরসা বিজিবি। তার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু দূর্গম এলাকা ও সড়ক যোগাযোগ ব্যাবস্থা না থাকায় উপজেলা সদর হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছে না।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাধারণ Read more

আ.লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে ৪-৫ বছর লাগবে: গভর্নর
আ.লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে ৪-৫ বছর লাগবে: গভর্নর

আওয়ামী লীগ সরকারের আমলে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় Read more

মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা

আমি না বললেও, স্যার, মাদক আমাকে ছাড়ছে না, এমন কথা শোনা গেছে মাদকাসক্ত ব্যক্তি কিশোর সাব্বিরের মুখ থেকে। একজন মানুষ Read more

বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র

রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিব শংকর নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত Read more

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুলাই) সকাল ১১টার সময় কোনাবাড়ী Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন