আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৬ আসামিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।সোমবার (১১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কান্দাইল গ্রামের কাসেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), কোন্ডলবাগ গ্রামের হাজী কেরামত মিয়ার ছেলে আতাউল রহমান (৪৪), ধলপুর মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনূস আলী ইমন (৩৭), বেরন তেঁতুল তলা আলমগীর হোসেনের ছেলে নাসিম (২২), বড় ওয়ালিয়া এন এইচ খানের ছেলে মাহাফুজুর, গাজিরচট তাজউদ্দীনের ছেলে বাদল হোসেন, বাইদগাও মৃত মজিদের ছেলে আব্দুল রহিম (৩৫), ঘোষবাগ কাজী বাড়ির মৃত সালাউদ্দিনের ছেলে মোঃ রায়হান (২৫), পল্লী বিদ্যুৎ আরবি রোডের মোহাম্মদ আলীর ছেলে সিহাদ (২০), পল্লী বিদ্যুৎ আরবি রোডের আলাউদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২১), তৈয়বপুর ইদ্রীস আলীর ছেলে রাজু আহমেদ, কুরগাঁও নতুন পাড়া রতন মিয়ার ছেলে স্বপন (৩২), পঞ্চগড় জেলা শহিদুল ইসলামের ছেলে মোঃ নবাব (৩৩), মৃত আব্দুল করিমের ছেলে সিরাজুল ইসলাম (৪২), আব্দুস সালামের ছেলে আজাদুল ইসলাম, মনসুরের মেরছালীন (২০), সাইতুল্লাহ প্রামাণিকের ছেলে মো. সোহেল (৪১), গিয়াসউদ্দিন পেদার ছেলে সোহাদ পেদা (২৬)।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ Read more

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলায় চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও ৬০ Read more

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের Read more

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর Read more

Spinsy casino fiable – Guide complet : inscription, bonus, sécurité et paiements
Spinsy casino fiable – Guide complet : inscription, bonus, sécurité et paiements

Spinsy casino fiable : le guide pratique pour jouer en toute sérénité Pourquoi la fiabilité est cruciale chez Spinsy En Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন