সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’-এর এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে চ্যানেলটিতে হস্তক্ষেপ করেছে তেলআবিব। বেশ কিছুক্ষণ নিয়মিত অনুষ্ঠানের বদলে প্রচার করা হয় ইরানিদের পুরোনো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও।রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানায়, স্যাটেলাইট ট্রান্সমিশনে বিভ্রাট, অপ্রাসঙ্গিক বার্তা বা ভিডিও দেখা গেলে বুঝতে হবে এটা শত্রুপক্ষের আগ্রাসন।এর আগে, লাইভ সংবাদ প্রচারকালে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় টেলিভিশন ভবন। সেইসাথে, গত মঙ্গলবার সাইবার হামলার শিকার হয় ইরানের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যাংক সেপাহ এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইট।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় রেলস্টেশনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
ঈদ উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় রেলস্টেশনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

আসন্ন ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশের ন্যায় Read more

আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক
আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তির Read more

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে: বারাক ওবামা
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে: বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের কারণে Read more

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী
ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এসে পড়েছে। শহরের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শ্রাপনেল) Read more

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন