সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হবে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড। সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারা অনুযায়ী এই শাস্তির বিধান রয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরকারি তথ্যবিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।অধ্যাদেশ অনুযায়ী, যদি কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনও সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনও পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন, অথবা জুয়া খেলায় অংশগ্রহণ করেন, কিংবা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন, অথবা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে, অনলাইনে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করেন, তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সরকার। অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট ও বিজ্ঞাপন জনস্বার্থে জরুরিভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হচ্ছে বলে জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা, ভাই,বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন’
‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা, ভাই,বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশে আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন এবং সেই নথিতে ঢাকার স্থায়ী Read more

যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার
যাওয়ার কথা ছিলো ইতালি, বেইলি রোডের আগুনে লাশ হলো পুরো পরিবার

সৈয়দ মোবারক হোসেন। বয়স ৪২ বছর। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুরে।

ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের Read more

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।বুধবার (০৫ Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন Read more

শাহজালাল বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
শাহজালাল বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে  প্রায় ১৮ কেজি  ওজনের ১৫৩টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন