ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে চরম হতাশায় আহত সাংবাদিকের পরিবার ও স্বজনরা।এদিকে মামলার হওয়ার চারদিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী। তাদের পক্ষে যে কােনাে কাজ করা সম্ভব। তারা যে কােনাে সময় যে কােনাে ক্ষতি করতে পারে। বিশেষ করে লিটন মুন্সি ও কাইয়ুম মিয়া। তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে মিথ্যা ঘটনা সাজিয়ে মাইনুদ্দিনকে ফাঁসিয় দিবেন বলে পরিবারর সদস্যরা শঙ্কা প্রকাশ করেছেন।বিজয়নগর থানার (ওসি) শহিদুল ইসলাম বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে উপজলার মির্জাপুর এলাকায়  মাইনুদ্দিনকে মেরে রক্তাক্ত করা হয়। পরে শনিবার রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিস্কৃত মুখলেছুর রহমান লিটন মুন্সি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়াসহ ১৩ জনকে আসামী করে থানায় মামলা করেন আহত সাংবাদিক মাইনুদ্দিন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্রায় নদীর চরের মানুষের জীবণ থেমে আছে নৌকার অভাবে
আত্রায় নদীর চরের মানুষের জীবণ থেমে আছে নৌকার অভাবে

দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী এলাকায় আত্রাই নদীর বুকজুড়ে ভেসে থাকা ছোট্ট গ্রাম মাঝিয়ালির চর। চারপাশে সবুজ বন, নদীর Read more

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ Read more

সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে দুই কোটি ৩০ লাখ টাকা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সরকারি শুল্ক বঞ্চিত করে আনা নৌকা বোঝাই ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।রবিবার Read more

সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়।ঢাকা Read more

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন