সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন।অনুষ্ঠানস্থলে এসেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনেকগুলো বছর সংগতকারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করায় এই আয়োজন।’ যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় গতকাল শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ আগস্ট) স্থানীয় Read more

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির

আওয়ামী লীগকে আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার Read more

ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী Read more

শনিবারও স্কুল-কলেজে ক্লাস, চলবে যত দিন
শনিবারও স্কুল-কলেজে ক্লাস, চলবে যত দিন

আন্দোলনের জেরে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ Read more

২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার
২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামের নাম চাকুল, সেই গ্রামের আইদুল ইসলামের মেয়ে রিনা পারভীন। এখানেই জন্ম রিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন