শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত সরকার। এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। এ বিশেষজ্ঞ মনে করেন, সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি।ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বয়ান দিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের কর্মকাণ্ডকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখছেন ড. ইউনূস ও রাজনীতিকরা।জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই আসামিকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে।ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না, এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।ভারতের এই ধরনের কার্যক্রমকে তাদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত (ফোনো) আব্দুল হাই।তিনি বলেন, তবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়টি নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের উপর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেলআবিবের আকাশে হঠাৎ হাজার হাজার কাক, আতঙ্কে ইসরাইলিরা
তেলআবিবের আকাশে হঠাৎ হাজার হাজার কাক, আতঙ্কে ইসরাইলিরা

ইসরাইলের তেলআবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার শহরের আকাশ উড়তে দেখা যায় হাজার Read more

কোরবানির পরবর্তী সময়ে করণীয়
কোরবানির পরবর্তী সময়ে করণীয়

ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে বিদায় পবিত্র ঈদুল আজহা। নবীপ্রেমিকেরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু ক্রয় করে Read more

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মাদকসেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শই মা ও স্ত্রীর ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র
বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রতিবন্ধী যুবকের বিমানে ওঠার সংগ্রামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা Read more

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক এক মাস পূর্ণ হয়েছে। ভারতের দিক থেকেও সেই নতুন সরকারের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন